IQNA

পবিত্র মুহররম মাস উপলক্ষে সুইডেনে বিশেষ কর্মসূচী

8:36 - November 10, 2013
সংবাদ: 1314673
বিদেশী বিভাগ: পবিত্র মুহররম মাসের প্রথম দশ দিনে আহলে বাইয়েতের ভক্তদের জন্য সুইডেনে ‘ইমাম আলী (আ.)’ নামক ইসলামিক কেন্দ্রের পক্ষ থেকে বিশেষে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, শহীদের নেতা ইমাম হুসাইন (আ.)এর স্মরণে ১৪ দিন ব্যাপী এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। উক্ত শোকানুষ্ঠান ৪র্থ নভেম্বর থেকে ১৪ দিন ব্যাপী স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিদিন পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হচ্ছে এবং পরবর্তীতে যিয়ারতে আশুরা, কারবালা হৃদয় বিদারক ঘটনার আলোকে বক্তৃতা, নওহা এবং মাতম সহ অন্যান্য অনুষ্ঠানের মধ্যমে উক্ত শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। কারবালা হৃদয় বিদারক ঘটনার আলোকে বক্তৃতা পেশ করছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন  হুসাইনি আরাকি।

উল্লেখ্য যে, উক্ত শোকানুষ্ঠান ১৭ই নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে এবং বৃহস্পতিবার ১০ম মুহররম তথা আশুরার দিনে (১৪ই নভেম্বর) বিশেষ শোকা মজলিস এবং মাতম সকাল ৯:৩০ ঘটিকায় শুরু হবে এবং একটানা দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে।

প্রতি বছরের মত এবছরেও মুমিনিনদের উপস্থিতিতে ১৬ই নভেম্বর স্থানীয় সময় ১২:৩০ ঘটিকায় স্টকহোম শহরের কেন্দ্রীয় স্থান থেকে শোক মিছিল বের হবে।

1311659

captcha