
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কাবুলের জুম্মার খতিব আরেফী ইমাম হুসাইন (আ.) এর উৎসর্গ এবং অঙ্গিকার ভঙ্গকারী কুফা বাসীর স্মরণে বলেন, কুফা বাসিন্দাগণ নিজেরাই ইমাম হুসাইন (আ.) কে নিমন্ত্রণ করেছে। ইমাম হুসাইন (আ.) এর দূত হযরত মুসলিমের সঙ্গে প্রায় ১৮ হাজার কুফা বাসি বাইয়াত (অঙ্গিকার) করেছে। কিন্তু ইবনে জিয়াদের চক্রান্তের কারণে কুফা বাসি অঙ্গিকার ভঙ্গ করেছে।
আরেফী আরও বলেন, ইমাম হুসাইন (আ.) হুজ্জাত পরিপূর্ণ করার উদ্দেশ্য বলেন, হে লোক সকল! আমি কি রাসূলের সন্তান নয় এবং আমি কি আলী এবং যাহরা’র এর সন্তান নয়? কিন্তু তারা ইমামের আহবানে সাড়া না দিয়ে নির্মম ভাবে তাকে শহিদ করল।
খতিব বলেন, কুফা এবং শামের বাসিন্দারা ইমাম হুসাইন (আ.)এর ডাকে সাড়া না দেওয়ার এবং লাব্বাইক না বলার মূল কারণ হচ্ছে তারা মহান আল্লাহকে ভুলে গিয়েছে এবং মহান আল্লাহ পবিত্র কুরআনে এরশাদ করেছেন, যে আমাকে ভুলে যাবে আমি তার অস্তিত্বকে ভুলিয়ে দেব।
ইমামকে একা রাখার আরেক কারণ হচ্ছে, তারা পবিত্র কুরআন থেকে দূরে সরে গিয়েছে। কারণ যারা কুরআন থেকে দূরে সরে যায়, মহান আল্লাহ তাদের কাছ থেকে ভালো-মন্দ নির্ণয় করার ক্ষমতা তুলে নেয়। আর একারণেই যারা ইমাম হুসাইন (আ.)এর বিপক্ষে ছিল তারা ভাল-মন্দ নির্ণয় করতে পারেনি।
1314196