IQNA

নামাজ আদায়ের অভিযোগে মুসলিম কর্মচারীদের বহিষ্কার!

9:22 - November 11, 2013
সংবাদ: 1316292
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকার পরিবহণ কোম্পানি ‘DHL’এর ২৪ জন কর্মচারীকে কাজ চলাকালীন সময়ে নামাজ পড়ার অভিযোগে কোম্পানি থেকে বহিষ্কার করা হয়েছে!

‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আমেরিকার পরিবহণ কোম্পানি ‘DHL’এর নতুন সুপারভাইজাররা, কর্মচারীদের বিশ্রামের জন্য যে সময় দেওয়া হত (এই সময়ে মুসলমানেরা নামাজ আদায় করত) তা পরিবর্তন করে মুসলিম কর্মচারীদের নামাজ আদায়ের বাধা সৃষ্টি করেছে।

এরফলে উক্ত কোম্পানির ২৪ জন মুসলিম কর্মচারী বাধ্য হয়ে তাদের কাজ চলাকালীন সময়ে প্রতিদিনের নামাজ আদায় করেন। আর এর ফলে কোম্পানির কর্তৃপক্ষ এই ২৪ জন মুসলিম কর্মচারীকে কর্ম থেকে বহিষ্কার করে।

1314492

captcha