
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফিনল্যান্ড ইসলামিক সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে উক্ত শোকানুষ্ঠান হযরত ফাতিমা (আ.) মসজিদে আহলে বাইয়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে প্রতিদিন সন্ধ্যা ৬ ঘটিকায় শুরু হচ্ছে। কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত শোক মজলিশের সূচনা হচ্ছে এবং পরবর্তীতে যিয়ারতে আশুরা, বক্তৃতা, মাতম এবং নওহা পরিবেশন করা হয়।
ইমাম হুসাইন (আ.)এর অলৌকিক জীবনীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করছেন হুজ্জাতুল ইসলাম শেখ আমির আব্বাস বাহমানপুর।
এছাড়াও আশুরার দিনে (১৪ই নভেম্বর, বৃহস্পতিবার) আহলে বাইয়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে স্থানীয় সময় সকাল ১০টায় বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং উক্ত শোকানুষ্ঠান দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, ইমাম হুসাইন (আ.) এর পুত্র হযরত ইমাম জয়নুল আবেদীন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৬ই নভেম্বরে ফিনল্যান্ড ইসলামিক সেন্টারে বিশেষ শোক মজলিশ পালিত হবে।
1314741