IQNA

. শোক মজলিশে অংশগ্রহণ করলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট

12:56 - November 23, 2013
সংবাদ: 1321204
আন্তর্জাতিক বিভাগ: আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজায় পবিত্র আশুরা উপলক্ষে ১৪ই নভেম্বর ইমাম হুসাইন (আ.)এর শোক মজলিসে অংশগ্রহণ করেছেন।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.) এবং তার বিশ্বস্ত সঙ্গীদের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল তথা বৃহস্পতিবারে অনুষ্ঠিত আশুরার শোক মজলিসে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজায় অংশগ্রহণ করেছেন।

সহস্রাধিক আহলে বাইয়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে আফগানিস্তান জুড়ে শোকাবহ আশুরা পালিত হয়েছে।

এছাড়াও আশুরা উপলক্ষে আফগানিস্তানে দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট এবং স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালে রক্ত দানের মাধ্যমে সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য যে, কঠোর নিরাপত্তার ভিতরে আফগানিস্তান জুড়ে শোকাবহ আশুরা পালিত হয়েছে।

1317517

captcha