IQNA

ইরাকে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য কুরআন প্রতিযোগিতা

12:06 - January 10, 2014
সংবাদ: 1352864
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের পবিত্র নগরী কারবালায় সেদেশের মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ৩য় মার্চে হেফজ বিভাগে জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পবিত্র নগরী কারবালার দারুল কুরআন সংস্থা’র সহযোগিতায় দ্বিতীয় জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জাতীয় কুরআন প্রতিযোগিতার কমিটি নির্ধারণ করার জন্য ৭ম জানুয়ারিতে প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে দারুল কুরআনের  সভাপতি বলেন: মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় জাতীয় কুরআন প্রতিযোগিতা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য এই বৈঠক রাখা হয়েছে। বৈঠকের মাধ্যমে দ্বিতীয় জাতীয় প্রতিযোগিতার কমিটি, মিডিয়া এবং বিচারক মণ্ডলীদের নির্ধারণ করা হয়েছে।

দারুল কুরআনের কর্মকর্তা ‘আম্মারুল খাজাইয়ি’ বলেন: ৭ম জানুয়ারিতে যে কমিটি তৈরি হয়েছে খুব শীঘ্রই কুরআন প্রতিযোগিতা বাস্তবায়নের জন্য নিজেদের কর্ম শুরু করবে।

1352521

captcha