
আল-আহরাম ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গত ১২ই জানুয়ারী ‘কায়রো’র আল-ইত্তিহাদিয়া প্রাসাদে মহানবী (স.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শেইখ আহমাদ আত-তাইয়্যেব বলেছেন, অন্যকে কাফের আখ্যায়িত করে ফতওয়া দানকারী [কথিত] মুফতিরা বাহ্যিকভাবে ইসলাম ধর্মের অনুসারী হলেও জাহান্নামের গভীরতম স্থানে যাওয়ার পথে তাদের সামনে কোন বাধা থাকবে না।
মিশরের প্রধানমন্ত্রী হাযেম বাবলাভিসহ অপর সরকারি ও সামরিক কর্মকর্তাগণের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে ফেতনা সৃষ্টিকারী শেইখদের দ্বারা প্রতারিত ও পথভ্রষ্ট হওয়া যুবকদেরকে সঠিক পথে ফিরে আসার আহবান জানিয়ে তিনি বলেন : এ ধরনের কর্ম সকল মুসলমানদেরকে প্রশ্নবিদ্ধ করে এবং শত্রুদের নিকট মহানবী (স.) এর ভাবমূর্তিকে বিনষ্ট করে।
তিনি আরো বলেন : মানুষকে কোন প্রকার ভয়-ভীতি দেখানোকে -চাই তা ঠাট্টার ছলেই হোক না কেন- হারাম ঘোষণা করেছে ইসলাম ধর্ম, আর যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিস্ফোরণ ঘটায় তাদেরকে জাহান্নামের প্রতিশ্রুতি দেয়।#1358474