
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পাকিস্তান সমাজে ঐক্য ও সংহতি সৃষ্টির লক্ষ্য নিয়ে মহানবী হযরত মুহাম্মাদ (স.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও নাত পরিবেশনের পর বিশিষ্ট সুন্নি আলেম ও সাবেক সিনেটর ‘আব্দুল খালেক পীরযাদা আল-আযহারী’ বলেন : সমাজের সকল ব্যক্তির উচিত ঐক্য সম্প্রসারণে নিজ নিজ দায়িত্ব পালন করা।
তিনি বলেন : বর্তমানে শিয়া ও সুন্নিরা ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে শত্রুদের ষড়যন্ত্র নিস্ক্রীয় করতে সক্ষম। পবিত্র কুরআনও মুসলমানদেরকে ঐক্যের প্রতি আহবান জানিয়েছে এবং পবিত্র কুরআনেরই নির্দেশ যে, ‘তোমরা পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ো না’।
এরপর জাফারীয়া মসজিদের খতিব হুজ্জাতুল ইসলাম কাযেমী বলেন : দুঃখজনকভাবে কিছু কিছু উগ্রতাবাদী ও বিভেদ সৃষ্টিকারী দল বিদেশীদের সহযোগিতায় শিয়া ও সুন্নিদের মাঝে দ্বন্দ-বিভেদ সৃষ্টির অপচেষ্টায়রত, কিন্তু তারা এতে সফল হবে না।
অতঃপর ইমাম হুসাইন (আ.) পরিষদরে কেন্দ্রীয় শাখার প্রধান : মুসলমানরা যতদিন পর্যন্ত মহানবী (স.) এর শিক্ষার উপর আমল করবে ততদিন তারা বিশ্বে সম্মানিত থাকবে। আজ শিয়া ও সুন্নিদের উচিত ইসলাম ধর্মের মর্যাদা রক্ষার জন্য চেষ্টা করা।
উল্লেখ্য, ইসলামাবাদে অবস্থানরত ইসলামি প্রজাতন্ত্র ইরানের ডিপ্যুটি কালচালার কাউন্সেলর বলেন : ইমাম খোমেনী (রহ.) ঐক্য সপ্তাহ পালনের আহবান জানিয়েছিলেন। আমাদের উচিত পরস্পরের সাথে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শত্রুদের ষড়যন্ত্রকে নস্যাত করা। পাশাপাশি শিয়া ও সুন্নি মাযহাবের যে সকল আলেম ইসলামি ঐক্যের জন্য চেষ্টা চালাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞ থাকা।#1359287