IQNA

বৈরুতের দাহিয়া অঞ্চলে বোমা বিস্ফোরণ : ৪ জনের শাহাদাত

23:21 - January 21, 2014
সংবাদ: 1361811
আন্তর্জাতিক বিভাগ : লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়া অঞ্চলে ভয়াবহ এক বিস্ফোরণের সংবাদ দিয়েছে আল-আলাম নিউজ চ্যানেল। এ বিস্ফোরণে ৪ ব্যক্তি শহীদ হয়েছে।

আল-আলাম চ্যানেলের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আত্মঘাতী এক ব্যক্তি সাদা রংয়ের একটি গাড়ীতে থাকা বোমার বিস্ফোরণ ঘটালে মর্মান্তিক এ ঘটনা ঘটে। বিস্ফোরণে অন্তত ৪ ব্যক্তি শহীদ এবং উল্লেখযোগ্য সংখ্যক আহত হয়েছে।

বৈরুতের দাহিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত ‘হাররা হারিক’ এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জানা গেছে যে, আল-কুদস গ্রন্থাগার এবং আল-উরাইদ সড়কে অবস্থিত একটি রেস্টুরেন্টের কাছে বিস্ফোরণটি ঘটানো হয়েছে।

আল-আলম চ্যানেল হতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণের ফলে আশে পাশের বিভিন্ন ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে।

উল্লেখ্য, আগের বিস্ফোরণের স্থান থেকে কয়েক মিটার দূরে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।#1361614

captcha