
আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মিশরের ওয়াকফ বিষয়ক মন্ত্রী ‘মুহাম্মাদ মুখতার জুমআহ’ ইউসুফ কারদাভী’র উগ্রতাবাদী অবস্থানের প্রতিক্রিয়ায় ইসলামি গবেষণা সংস্থায় তার সদস্য পদ এবং আল-আযহারের পক্ষ থেকে তাকে প্রদান করা সকল সার্টিফিকেট বাতিল করার দাবী জানিয়েছেন।
মুহাম্মাদ মুখতার জুমআহ মিশরের টিভি চ্যানেলে দেয়া এক সাক্ষাতকারে বলেন : কারদাভী’র সাম্প্রতিক মন্ত্রব্যের কারণে তিনি এমন দাবী জানিয়েছেন। কেননা কারদাভী তার মন্তব্যে মিশরে অনুষ্ঠিত গণজরিপকে বাতিল বলে আখ্যায়িত করেছেন।
জুমআহ আরো বলেন : পথভ্রষ্টকারী ফতওয়া দিয়ে থাকেন কারদাভী, যার ফলশ্রুতিতে ফ্যাসাদ ছাড়া আর কিছুই অর্জন হয়না। আল-আযহার থেকে পড়াশুনা শেষ করলেও তিনি প্রকাশ্যে আল-আযহারের অবমাননা করেন। আর এ কারণেই তার মত ব্যক্তি সনামধন্য এ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কলঙ্ক স্বরূপ।#1361322