
বার্মা টাইমসের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মিয়ানমারের প্রসিডেন্ট ও সাবেক সেনা প্রধানের নেতৃত্বে মিয়ানমার সেনাবাহিনী ২০১৪ সালের আদম শুমারী শুরুর পূর্বে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদেরকে মিয়ানমার থেকে নিশ্চিহ্ন করার প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। আদম শুমারী আগামী ৩০শে মার্চ থেকে ১০ই এপ্রিল নাগাদ চলবে।
মিয়ানমারের বিশ্বস্ত এক সূত্র জানিয়েছে, নিঃসন্দেহে মুসলমানদের উপর গণহত্যার নতুন ঝড় দেশের পশ্চিম অঞ্চলে পূনরায় শুরু হতে যাচ্ছে। মিয়ানমার সরকার দশ বছর বয়সের উর্ধ্বের সকল রোহিঙ্গা কিশোর ও পুরুষকে একত্রিত হওয়ার জরুরী নির্দেশ জারী করেছে।
মিয়ানমার সরকার সার্বিয়া ও বসনিয়ায় মুসলিম প্রজন্ম হত্যার পরিকল্পনা মিয়ানমারে বাস্তবায়নে করে মিয়ানমার থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা এঁটেছে বলে জানিয়েছে সূত্র।
উল্লেখ্য, সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানরা ১৯৭৮ সাল থেকে মিয়ানমার সরকারের বিভিন্ন সহিংস হামলার সম্মুখীন। সর্বশেষ হামলায় দেশের দক্ষিন অঞ্চলের ‘মাউঙ্গদা’ গ্রামে হামলা চালিয়ে ৪ হাজার বাসিন্দার উপর গণহত্যা চালিয়েছে সেনাবাহিনী।#1364531