
Mainichi Daily News এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গতমাস থেকে ইয়ামানাশী বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের মেন্যুতে ১০টি হালাল খাদ্যের আইটেম সংযোজিত হয়েছে।
জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে হালাল খাদ্য পরিবেশনের হিড়িক পড়েছে। কেননা হালাল খাদ্য পরিবেশনের কারণে মুসলিম ছাত্র-ছাত্রীদের সংখ্যাও বাড়ছে।
জাপান বিশ্ববিদ্যালয় সমবায় ইউনিয়ন ফেডারেশনের প্রতিবেদনের ভিত্তিতে জাপানের অন্তত ১৯টি বিশ্ববিদ্যালয়ের খাবারের মেন্যুতে বর্তমানে হালাল খাবার সংযোজিত হয়েছে।
উল্লেখ্য, জাপানের কোন বিশ্ববিদ্যালয় হিসেবে টোকিও বিশ্ববিদ্যালয় প্রথম বারের মত ২০১০ সালে হালাল খাদ্য পরিবেশন শুরু করে। পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয় এ বিষয়টিকে স্বাগত জানায়।