IQNA

মুসলিম সেনাবাহিনী গঠনের দাবী তুর্কী সাংসদের

23:48 - January 29, 2014
সংবাদ: 1368350
আন্তর্জাতিক বিভাগ : তুরস্ক জাতীয় সংসদের সদস্য ‘ওরহান আতালাই’ ইসলামী দেশসমূহ কর্তৃক মুসলিম সেনাবাহিনী গঠনের দাবী জানিয়েছেন।

On Islam ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : তুরস্কে ইসলামি সমন্বয় পরিষদের পার্লামেন্টারী ইউনিয়নের কার্যালয় প্রধান নিজের প্রথম সংবাদ সম্মেলনে একটি ইসলামি সামরিক ঐক্য গঠনের কথা ব্যক্ত করেছেন।
তিনি বলেন : ইসলামি দেশসমূহ একটি ‘মুসলিম শান্তিরক্ষী বাহিনী’ গঠনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে সৃষ্ট বিপর্যয়ের অবসান ঘটাতে পারে।
মুসলিম বিশ্বের কিছু কিছু দেশের স্বৈরাচারী সরকারের নিন্দা জানিয়ে ওরহান আতালাই বলেন : স্বৈরাচারী সরকারগুলো পশ্চিমা সাম্রাজ্যবাদীদের দ্বারা নিযুক্ত, তাই ‘ইসলামি’ নামটি ব্যবহার করা তাদের উচিত নয়।
তিনি বলেন : পশ্চিমা সাম্রাজ্যবাদীরা সহিংসতার বীজ বপন না করে এ সব দেশ ত্যাগ করবে না। তারা কখনই চায় না যে, এ সকল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং এর বিপরীতে তারা গণতন্ত্র বিরোধী স্বৈরাচারী সরকারগুলোর সমর্থন ও সহযোগিতা করে।
তার সংযোজন : মনে হয়, তারা ইসলামি দেশসমূহে যে খেলা শুরু করেছেন তার শেষ নেই। কেননা আমরা মুখে মুখে মুসলিম বিশ্বের ওপর থেকে তাদের কালো থাবা সরিয়ে দেয়ার কথা বললেও আমরা তাদের ষড়যন্ত্রের সহযোগী।#1368148

captcha