
ফিলিস্তিনী বার্তা সংস্থা মায়া’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আজ (শুক্রবার) ভোরে গাজার বিভিন্ন স্থানকে লক্ষ্য করে কয়েক দফায় চালানো বিমান হামলায় ৭ ব্যক্তি আহত হয়েছে।
গাজার ‘আস-সাফিনা’, ‘বিসান’ ও রাফাহ শহরের ‘আল-ফেরদৌস’ মসজিদসহ ইজ্জুদ্দীন কাসসাম ব্রিগেডের একটি ঘাঁটিকে লক্ষ্য করে জায়নবাদী ইসরাইলের জঙ্গী বিমান হতে বোমা নিক্ষেপ করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি গাজার উপর জায়নবাদী ইসরাইলের বিমান হামলা লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিগত দুই মাসে লেবাননের দক্ষিন অঞ্চলের উপর ইসরাইলি জঙ্গী বিমানের উড্ডয়নও বৃদ্ধি পেয়েছে।# 1368541