IQNA

ইরান সফরে ইরাকের ইলমি ও সাংস্কৃতিক অঙ্গনে তত্পর ব্যক্তিত্বরা

23:43 - February 02, 2014
সংবাদ: 1369912
আন্তর্জাতিক বিভাগ : ইরাকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ জন বিশিষ্ট শিক্ষকের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন এবং ইলমি ও সাংস্কৃতিক অঙ্গনে তত্পর ব্যক্তিত্বদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ইরানে পৌঁছেছেন।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রতিনিধি দল দু’দেশের চিন্তাবিদ ও শিক্ষক সমাজ এবং বিশ্ববিদ্যালয়ের ইলমি ব্যক্তিত্বগণের মাঝে সম্পর্কে জোরদারের উদ্দেশ্যে এ সফর করছেন। সফরটি বাগদাদস্থ ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।
বলাবাহুল্য, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল প্রেরণ’ শীর্ষক এক চুক্তির ভিত্তিতে এ সফর করছেন ইরাকি ব্যক্তিত্বগণ। আগামীতেও এ ধরনের সফর দু’দেশের ব্যক্তিত্বদের মাঝে অব্যাহত থাকবে।

1369384

captcha