
আল-উইফাকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বাহরাইনের স্বৈরাচারী সরকারের ঘনিষ্ট সূত্র, ‘আল-বারবাগী’ অঞ্চলে ভেঙ্গে দেওয়া একটি মসজিদের স্থানে নামায আদায়ের উদ্দেশ্যে প্রস্তুত হওয়া ৫ ব্যক্তিকে গ্রেফতারের তথ্য প্রকাশ করেছে।
এর ধারাবাহিকতায়, বাহরাইনের আল-উইফাক সোসাইটি এক বিবৃতিতে উল্লেখ করেছে : বাহরাইনের স্বৈরাচারী সরকার আল-বারবাগী অঞ্চলের ভেঙ্গে দেওয়া মসজিদের স্থানেও নামায পড়তে বাধা দিচ্ছে। কয়েক সপ্তাহ ধরে স্বৈরাচারী সরকারি সৈন্যরা ঐ মসজিদের চারপাশে ব্যারিকেড সৃষ্টি করে মুসল্লিদেরকে ঐ মসজিদের স্থানে পৌঁছুতে বাধা সৃষ্টি করছে। সরকার মসজিদের মূল স্থান থেকে সরে অন্য স্থানে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।
বলাবাহুল্য, ২০১১ সালে বাহরাইনের স্বৈরাচারী সরকারের নির্দেশে ভেঙ্গে ফেলা হয় ঐ মসজিদটি। মসজিদটির ৪ শত বছরের বছরের চেয়েও প্রাচীন।