IQNA

মিশরের দারুল এফতাহ;

পবিত্র কুরআন, প্রতীক ভাষায় অনুবাদে কোন অসুবিধা নেই

9:37 - February 05, 2014
সংবাদ: 1371116
আন্তর্জাতিক বিভাগ: মিশরের দারুল এফতাহ বধিরদের জন্য ইশারার মাধ্যমে পবিত্র কুরআন অনুবাদের ফতোয়া জারি করেছে। এই ফতোয়ায় বধিরদের জন্য ইশারার মাধ্যমে পবিত্র কুরআন শরীফের সঠিক মানে অনুবাদ করার কোন অসুবিধা নেই বলে জানিয়েছে দারুল এফতাহ।

এই ফতোয়ায় উল্লেখ করা হয়েছে, বধির এবং যারা কানে কম শুনে তাদের জন্য ধর্মীয় আহকাম বোঝার একমাত্র উপায় হচ্ছে ইশারা। এছাড়াও ধর্মীয় অন্যান্য বিষয় যেমন নামাজ, রোজা, যাকাত ও হজ্বের বিষয়ে পরিচিতি হওয়ার জন্য কোরআনের ভাষা জানার প্রয়োজন রয়েছে। সুতরাং পবিত্র কুরআন ইশারায় অনুবাদ করার কোনই বাধা নেই।
মিশরের দারুল এফতা আরও জানায়, ধর্মীয় আদেশ জানার প্রথম উৎস হচ্ছে পবিত্র কুরআন এবং পবিত্র কুরআন বিশ্বের অনেক ভাষায় অনুদিত হয়েছে। আর এজন্য বধিরদের জন্য বধিরদের জন্য পবিত্র কুরআন ইশারায় অনুবাদের ক্ষেত্রে কোনই বাধা নেই।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বধিরদের জন্য কুরআন ইশারায় অনুবাদ প্রচলিত হয়েছে। এর আগে আমেরিকার গ্লোবাল ডেফ মুসলিম সংগঠন ইশারায় পবিত্র কুরআন অনুবাদ করেছে।
একমাত্র আমেরিকার গ্লোবাল ডেফ মুসলিম সংগঠন যারা মুসলিম বধিরদের জন্য ইসলামী শিক্ষার ব্যবস্থা করেছে।
1370656

captcha