IQNA

পেশাওয়ারে শিয়াদের উপর সন্ত্রাসী হামলা ; ৫০ জন হতাহত

23:46 - February 06, 2014
সংবাদ: 1371762
আন্তর্জাতিক বিভাগ : পাকিস্তানের পেশাওয়ার শহরে শিয়াদের এক সমাবেশস্থলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ ব্যক্তি হতাহত হয়েছে।

ফরাসী দৈনিক লোমোন্ডে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আত্মঘাতী এক ব্যক্তি গত ৪ ফেব্রুয়ারী বিকেলে পেশাওয়ার শহরের ‘ইমাম বারগাহ’ এলাকায় নিজেকে বিস্ফোরিত করলে অন্তত ৫০ ব্যক্তি হতাহত হয়। নিরাপত্তা সূত্র গতকাল প্রাথমিক এক প্রতিবেদনে এ হামলায় ৮ ব্যক্তি নিহত ও ২৬ জন আহত হওয়ার কথা জানালেও গতকাল ভোরে ফরাসী বার্তা সংস্থা জানিয়েছে, হতাহতদের সংখ্যা ৫০-এ পৌঁছেছে এবং আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
পেশাওয়ার পুলিশ প্রধান রেজওয়ান খান ঐ হামলাকে আত্মঘাতী বলে উল্লেখ করে জানিয়েছেন : এতে ৬ কিলোগ্রামের অধিক পরিমাণে বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়েছে। আত্মঘাতী ঐ ব্যক্তি শিয়াদের যাতায়াত স্থল একটি হোটেলের পাশে তার কাছে থাকা এক্সপ্লোসিভ বেল্টে’র বিস্ফোরণ ঘটায়।
তিনি বলেন : শিয়া যাত্রীরা যেয়ারত ও নামায আদায়ের জন্য ইমাম বারগাহ মসজিদে আসে এবং মসজিদের পাশে অবস্থিত হোটেলে রাত্রী যাপন করে। আত্মঘাতী ঐ ব্যক্তি শিয়া যাত্রীদের মাঝে নিজেকে বিস্ফোরিত করেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে ইমাম বারগাহ অঞ্চলের বিশিষ্ট শিয়া ব্যক্তিত্ব ‘হাজ সরদার আলী’ সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়েছেন।

1371060

captcha