IQNA

মসজিদে নববী’র (স.) পার্শ্ববর্তী হোটেলে অগ্নিকাণ্ড, ১৩ হাজী’র মৃত্যু

23:25 - February 09, 2014
সংবাদ: 1373252
আন্তর্জাতিক বিভাগ : মসজিদে নববী (স.) এর পাশে অবস্থিত ‘এশারকুল মাদিনা’ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মিশর ও এশিয়ার কয়েকটি দেশ থেকে ওমরাহ পালন করতে আসা ১৩ জন হাজী’র মৃত্যু হয়েছে।

সৌদি দৈনিক আর-রিয়াদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গতকাল বেলা ৩টার দিকে ঐ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৩ জন হাজী মৃত্যু বরণ করেছেন এবং আহত হয়েছেন ১২৩ জন। মিশরীয় দূতাবাসের পক্ষ থেকে একটি টিম ঘটনার তদন্তের জন্য জেদ্দা থেকে মদিনায় প্রেরণ করা হয়েছে। এদিকে সৌদি আরবে মিশরীয় রাষ্ট্রদূত আফিফ আব্দুল ওয়াহাব এ সম্পর্কে বলেছেন : এ হোটেলে মিশর থেকে ওমরাহ পালন করতে আসা হাজীরা ছাড়াও এশিয়ার কয়েকটি দেশের হাজীরা অবস্থান করছিলেন। আল-আরাবিয়া টিভি চ্যানেলের ওয়েব সাইটে উল্লেখ করা হয়েছে : গতকাল দুপুর ২:৩৩ মিনিটে মদিনা মুনাওয়ারার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঐ হোটেলে বিভিন্ন দেশের ৭০০ হাজী অবস্থান করছিলেন।#1372725

captcha