IQNA

তানজানিয়ার বিশ্ববিদ্যালয়সমূহে প্রভাব বিস্তারের চেষ্টায় ওয়াহাবীরা

23:51 - February 10, 2014
সংবাদ: 1373927
আন্তর্জাতিক বিভাগ : ৭০’র দশক থেকে তানজানিয়ায় ওয়াহাবী তত্পরতা শুরু হয়। সৌদি আরবে ধর্মীয় জ্ঞান চর্চাকারী পাকিস্তানী মুবাল্লিগদের তানজানিয়ায় প্রবেশের মাধ্যমে মূলতঃ ওয়াহাবী তত্পরতা শুরু হয় দেশটিতে, এদের মধ্যে মওদুদির ছাত্র ‘শেইখ মালেকে’র নাম উল্লেখযোগ্য। তিনি তানজানিয়ায় ‘ওয়াহাবী সোসাইটি’ প্রতিষ্ঠা করেন।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বিগত বছরগুলোতে তানজানিয়ার বড় বড় শহরে কেন্দ্র তৈরী করতে সক্ষম হয়েছে ওয়াহাবীরা। তারা বিশেষভাবে বিশ্ববিদ্যালয় ও স্কুলসমূহে অনুপ্রবেশের মাধ্যমে ছাত্র ও শিক্ষকদেরকে নিজেদের চিন্তাধারার প্রতি আকৃষ্ট করার চেষ্টায়রত। তারা তাদের এ তত্পরতায় সফলতাও পেয়েছে। অবশ্য তাদের এ দেশে ব্যয় করা বাজেটের বিপরীতে আশানুরূপ ফল না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে, এ দেশের অধিকাংশ জনগণ শাফেয়ী মাযহাবের অনুসারী। আর শাফেয়ীরা ওয়াহাবীদের অধিকাংশ আকিদা বিরোধী। এ ছাড়া তানজানিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ঘটমান ঘটনাবলী তানজানিয়ার মুসলমানদের ওয়াহাবী চিন্তাধারাকে স্বাগত না জানানোর অন্যতম কারণ।

1373431

captcha