IQNA

বিশ্বের বিভিন্ন দেশে ইসলামি বিপ্লবের ৩৫তম বিজয় বার্ষিকী পালিত

11:50 - February 17, 2014
সংবাদ: 1374658
আন্তর্জাতিক বিভাগ : ইসলামি প্রজাতন্ত্র ইরানে ইসলামি বিপ্লবের ৩৫তম বিজয় বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছ বিশ্বের বিভিন্ন দেশে।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়েছে ইসলামি বিপ্লবের ৩৫তম বিজয় বার্ষিকী।
সংযুক্ত আবর আমিরাত : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী শহরে ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার উদ্যোগে এ দিবস পালিত হয়েছে। এতে শত শত ইরানি ছাত্র, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ইরানি রাষ্ট্রদূত ও কালচারাল কাউন্সেলর উপস্থিত ছিলেন।
থাইল্যান্ড : ফজর দশক ও ইসলাম বিপ্লবের ৩৫তম বিজয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান ইরানের দূতাবাসের উদ্যোগে সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে। এতে রাষ্ট্রদূত কামালিয়ান, কালচারাল কাউন্সেলর নাজ্জার যাদেহ, আল-মুস্তাফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম কারিমী উপস্থিত ছিলেন। এছাড়া থাইল্যান্ডে অবস্থানরত ইরানিরা সপরিবারে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এছাড়া আর্মেনিয়া, কাতার, আফগানিস্তান, কাযাখস্থানসহ বিশ্বের বিভিন্ন দেশে এ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী আয়োজিত হয়েছে।

1374388

captcha