
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ধর্ম মন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন উত্তর পর্বে জানান, আলজেরিয়ার কোন স্থানেই শিয়াদের চিহ্ন নেই। শিয়াদের চিহ্ন সেদেশে পশ্চিমেও দেখা যায় না, পূর্বেও দেখা যায় না এবং বর্তমানে যেসকল শিয়া আলজেরিয়ায় দেখা যায়, তারা শরণার্থী হিসেবে সেদেশে বসবাস করছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা আলজেরিয়ায় প্রবেশ করেছে।
অথচ কিছুদিন পূর্বেও সেদেশের গণমাধ্যমগুলো আশুরার অনুষ্ঠান সম্প্রচারের মধ্যমে প্রমাণ করেছে, আলজেরিয়ার স্থায়ী অধিবাসীরাও আশুরার অনুষ্ঠান পালন করে এবং তারাও শিয়া মুসলমান।
66081