IQNA

কুয়েত এবং মালয়েশিয়ার সহযোগিতায় পবিত্র কুরআন প্রকাশ ও প্রিন্ট

11:48 - February 17, 2014
সংবাদ: 1375432
আন্তর্জাতিক বিভাগ: কুয়েতের সরকারি প্রতিনিধি মালয়েশিয়া সফরে পবিত্র কুরআন প্রকাশ ও প্রিন্টের সম্পর্কে পর্যালোচনা করেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সম্প্রতি কুয়েতের কুরআন নিরীক্ষণ ও প্রকাশনা সংস্থা, কুরআন বিজ্ঞান এবং সুন্নতে নাবাবী সংস্থা, মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে এক আলোচনার মাধ্যমে কুরআন বিজ্ঞান এবং পবিত্র কুরআন খেদমতের ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়, সহযোগিতা ও পবিত্র কুরআন প্রিন্টের আলোকে আলোচনা করেছে।
কুয়েতি সংস্থার প্রধান ওয়ালিদুস সুতলান বলেছেন, এ সফরের প্রধান উদ্দেশ্য হচ্ছে, মালয়েশিয়ার কুরআন প্রিন্ট এবং ক্যালিগ্রাফি ইন্সটিটিউট ‘রাস্তু’র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রাথমিক কাজ সম্পন্ন করা।
তিনি আরও বলেন, এ সফরে তিনি মালয়েশিয়ার কুরআন প্রিন্ট, কুরআনের ক্যালিগ্রাফি এবং অন্যান্য ইসলামী শিল্প পরিদর্শনের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়ার কুরআন প্রিন্ট এবং ক্যালিগ্রাফি ইন্সটিটিউট এপর্যন্ত বিভিন্ন দেশের কুরআন প্রিন্ট করেছে। যর মধ্যে মাদ্রিদ, চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, আফ্রিকা এবং ফিলিস্তিন অন্যতম।
1375261

captcha