
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বাহরাইনে তৃতীয় বিপ্লব বার্ষিকী উপলক্ষে সেদেশের লক্ষাধিক বিপ্লবী জনতা আলে খলিফার বিরুদ্ধে শ্লোগানের মাধ্যমে রাজতন্ত্র ও স্বৈরাচারী শাসনের পতন এবং গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছে।
উক্ত মিছিলের আয়োজক জানিয়েছেন, এ বিক্ষোভে তিন লাখ বাহরাইনি অংশগ্রহণ করেছে। বিক্ষোভকারীরা বাহরাইনের পতাকা, বেনার এবং ‘একমাত্র গণতন্ত্র সমাধান’ লিখিত পোস্ট নিয়ে মিছিলে সমাগত হয়েছে।
উক্ত শান্তি মিছিল বাহরাইনের মানামা শহরের পশ্চিমাঞ্চল থেকে শুরু হয়েছে এবং আলে খলিফার সামরিক বাহিনীর বাধা থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষাধিক জনগণ এ শান্তি মিছিলে অংশগ্রহণ করেছে।
1375493