IQNA

মালয়েশিয়ায় ‘সহিংসতামুক্ত বিশ্ব’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

23:48 - February 17, 2014
সংবাদ: 1376474
আন্তর্জাতিক বিভাগ : ‘সহিংসতামুক্ত বিশ্ব’ শীর্ষক সম্মেলন গত ১৫ই ফেব্রুয়ারী কুয়ালালামপুরে অবস্থিত ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইরানি প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. হাসান রুহানী’র সহিংসতামুক্ত বিশ্ব শীর্ষক প্রস্তাবনার উপর আলোচনা ও পর্যালোচনা করা হয় এ সম্মেলনে।
সম্মেলন মালয়েশিয়া, পাকিস্তান ও মিয়ানমারের বিশিষ্ট চিন্তাবিদ, ওলামা ও সাংস্কৃতিক অঙ্গনে তৎপর ব্যক্তিত্ব এবং ইরানি কালাচারাল কাউন্সেলর আলী আকবার জিয়ায়ী ও ডেপ্যুটি রাষ্ট্রদূত সাফফারের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে জনাব জিয়ায়ী উপস্থিত অতিথিদেরকে স্বাগত জানিয়ে ‘সহিংসতা মুক্ত বিশ্ব গড়ার বিষয়ে ইরানি প্রেসিডেন্টের প্রস্তাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর প্রতি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন : এ ধরনের সম্মেলন আয়োজনের মাধ্যমে ঐ প্রস্তাবনার মূখ্য উদ্দেশ্যের প্রসার ঘটানো সম্ভব।
মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফায়সাল বিন মুসা ও মালয়েশিয়ার টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আযমী বিন হাসানও এতে বক্তব্য রাখেন।
বলাবাহুল্য, ইরানের প্রেসিডেন্ট ড. রুহানী গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় বক্তৃতাকালে সহিংসতা মুক্ত বিশ্ব গড়ার এ প্রস্তাবনা পেশ করেন। এ প্রস্তাবনা জাতিসংঘের ১৯০ টি সদস্য দেশের প্রতিনিধিদের সমর্থন লাভ করে ‘উগ্রতাবাদ ও সহিংসতা বিরোধী’ একটি বিলে রূপ লাভ করে।

1375790

captcha