
On islam এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আফ্রিকান ওলামা পরিষদের এ বিবৃতিতে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিরপেক্ষ সৈন্য মোতায়েনের মাধ্যমে অনতিবিলম্বে মুসলিম প্রজন্ম হত্যা বন্ধের দাবী জানানো হয়েছে।
ঐ বিবৃতিতে বলা হয়েছে যে, বর্তমানে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মুসলিম প্রজন্ম হত্যার বিষয়ে আন্তর্জাতিক সমাজ নিরব দর্শকের ভূমিকা পালন করছে। ক্যামেরার সামনে চরম বর্বরতার সাথে নারী ও শিশুদেরকে জীবিত আগুনে পুড়িয়ে হত্যা করার ন্যায় অন্যান্য জঘন্য অপরাধের ঘটনা ঘটছে দেশটিতে। আর এ কারণে অনতি বিলম্বে এ সহিংসতা বন্ধ করতে হবে এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বিগত কয়েক সপ্তাহে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের হাজার হাজার মুসলমান, খ্রিষ্টান সন্ত্রাসীদের হামলা থেকে রক্ষা পেতে ভিটে-মাটি ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছে।
জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, খ্রিষ্টান সন্ত্রাসীরা একের পর এক মুসলমানদের বাড়ী-ঘরে অগ্নিসংযোগ করছে। তারা মুসলমানদেরকে –এমনকি নারী ও শিশুদেরকে- হত্যা করে তাদের সম্পদ লুট করছে।