IQNA

ফিলিস্তিনির হাইফা শহরে আযান প্রচারে নিষেধাজ্ঞা জারি

22:20 - February 18, 2014
সংবাদ: 1376961
আন্তর্জাতিক বিভাগ: ফিলিস্তিনির হাইফা শহরের ডেপুটি মেয়র অবমাননাকর উক্তির মাধ্যমে এ শহরে আযান প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে।

‘Palestine Info’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হাইফা শহরের ডেপুটি মেয়র জুলিয়া এশতারাইম’ সিটি কাউন্সিলের এক সভায় আযানের সুমধুর ধ্বনি সম্পর্কে অবমাননাকর উক্তি প্রকাশের মাধ্যমে বলেছে, এ শহরে যথেষ্ট পরিমাণে শূকরের শব্দ শোনা যায়, আর অতিরিক্ত শব্দের প্রয়োজন নেই!
অবমাননাকর এ উক্তি শোনার পর হাইফা শহরের মুসলিম কর্তৃপক্ষ দৃঢ় নিন্দা জানিয়েছে।
হাইফা শহরের দ্বিতীয় ডেপুটি মেয়র ‘সাহিল আসাদ’, এশতারাইমের এই বর্ণবাদী ও মূর্খতাপূর্ণ উক্তি জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।
তিনি আরও বলেন, এ এলাকায় মসজিদ হতে আযানের ধ্বনি ও গির্জার ঘণ্টা অবিচ্ছিন্ন করা সম্ভব নয়।
হাইফা শহরের জাতীয় গণতান্ত্রিক জোটের প্রতিনিধি ‘জামাল খামস’ এ অবমাননাকর উক্তির নিন্দা প্রকাশ করে বলেন, অবশ্যই এশতারাইমের বিচার হওয়ার দরকার এবং তাকে অফিস থেকে বরখাস্ত করা উচিত।
হাইফা শহরের ইসলামী আন্দোলন সংস্থা জানায়, ইসলামের শত্রুরা আযানের সুমধুর ধ্বনি প্রচারের নিষিদ্ধের প্রচেষ্টায় থাকা সত্ত্বেও এখনও হাইফা শহরে বিভিন্ন মসজিদ থেকে আযান প্রচার করা হচ্ছে।
1375381

captcha