
Palestine-info ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা রিপোর্ট : ইসরাইলের কিছু কিছু কারাগারের কর্তৃপক্ষ কারাগার অভ্যন্তরে আযান প্রদানে বাধা দান করছে।
জায়নবাদী কর্মকর্তাদের এ পদক্ষেপে ক্ষুব্ধ ফিলিস্তিনরা। কিছু কিছু ফিলিস্তিনির ভাষ্য মতে, কর্তৃপক্ষ ফিলিস্তিনী কয়েদীদেরকে কারাগার অভ্যন্তরে আযান দিলে সারা দিন ও রাত হাত ও পা বেধে রাখার হুমকি দিয়েছে।
ইসরাইলি কারাগারে ফিলিস্তিনীদের উপর যে অমানবিক আচরণ করা হয় তা বন্ধের জন্য আন্তর্জাতিক সমাজের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে ফিলিস্তিনের বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংস্থা।
বলাবাহুল্য, সম্প্রতি হিফা শহরের ভারপ্রাপ্ত মেয়র এ অঞ্চলে আযান প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তার এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনীরা।