IQNA

৩০টি ফিলিস্তিনী স্কুল বন্ধ করে দিল জায়নবাদী ইসরাইল

23:40 - February 21, 2014
সংবাদ: 1377849
আন্তর্জাতিক বিভাগ : জায়নবাদী ইসরাইল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ১০ লাখ ডলার জরিমান দিতে না পারায় কুদসে অবস্থিত ৩০টি স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। Islam.ru ওয়েব সাইটের

 উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জায়নবাদী কর্মকর্তারা ঘোষণা করেছে যে, কর প্রদানে বিলম্ব করায় এ স্কুলগুলো জরিমানার শিকার হয়। অথচ ইসরাইল কর্তৃক এ সকল স্কুলের শিক্ষকদের বেতন বন্ধ করে দেয়ার কারণে স্কুল কর্তৃপক্ষ শিক্ষক ও কর্মচারীদের বেতন প্রদানে সমস্যার সম্মুখীন এবং মোটা অংকের এ জরিমানা প্রদান করা তাদের পক্ষে কোনভাবেই সম্ভব নয়। ফিলিস্তিনী ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা এ বিষয়ে উদ্বিগ্ন যে, আগামী শিক্ষা বছরে সন্তানদের ভর্তি করার জন্য আদৌ কোন স্কুল তারা খুঁজে পাবেন কিনা। কুদসের আল-ফুরকান স্কুলের প্রধান শিক্ষক সায়াল মুহাম্মাদ আলী বলেন : ফিলিস্তিনী স্কুলগুলোকে মূলতঃ স্কুলগুলোর পাঠ্যপুস্তকের কারণে বন্ধ করে দেয়া হয়েছে। তিনি বলেন : যে সকল বই ইসরাইলে ছাপা হয় এ স্কুলগুলোতে তা পড়ানো হয় না বরং ফিলিস্তিনের পাঠ্যপুস্তক পড়ানো হয়। তিনি বলেন : আমাদের স্কুলগুলো বন্ধ করে দিয়ে তারা তাদের ইচ্ছানুযায়ী তাদের স্বার্থ রক্ষাকারী বিষয় সম্বলিত বই ছাত্রদের হাতে তুলে দিতে চায়। তার সংযোজন : বর্তমানে আল-ফুরকান প্রাইমারি স্কুল ১০ লক্ষ ডলার জরিমানার সম্মুখীন এবং এ পরিমাণ অর্থ স্কুল কর্তৃপক্ষ দিতে অক্ষম। স্কুল কর্তৃপক্ষ জনগণের সাহায্যের অপেক্ষায় রয়েছে, যাতে স্কুলটি বন্ধ হওয়ার হাত থেকে বাঁচানো যায়। 1377451

captcha