
IINA ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বার্তা সংস্থা আরাকান জানিয়েছে, দীর্ঘ ৫ বছর ধরে এক হাজারের বেশী রোহিঙ্গা মুসলমান অজ্ঞাত কারণে বিনা বিচারে মিয়ানমারের বিভিন্ন কারাগারে আটক রয়েছে।
এ পাঁচ বছরে মিয়ানমার সরকার মানবাধিকার কর্মীদেরকেও ঐ সকল মুসলমানের সাথে সাক্ষাত করতে দেয়নি। এ কারণে ঐ ব্যক্তিদের বিষয়ে নিশ্চিতভাবে কেউ কোন তথ্য দিতে পারছে না।
এদিকে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ৬ জন রোহিঙ্গা মুসলমান নিরাপত্তা বাহিনী’র সদস্যদের হাতে ব্যাপক নির্যাতনের শিকার হয়েছে। ঐ ছয় ব্যক্তি তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে নিজেদের গ্রাম ত্যাগ করে। কিন্তু ফেরার পথে তারা নিরাপত্তা বাহিনী’র হাতে ধরা পড়লে তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়। ঐ ৬ ব্যক্তিকেও কোনরূপ কারণ উল্লেখ ছাড়াই আটক করা হয়েছে।