IQNA

নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার আহ্বানে স্পেনের মুসলমানগণ

9:37 - February 23, 2014
সংবাদ: 1378549
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি স্পেনের সরকার এক বিবৃতিতে জানিয়েছেন, স্পেনের দক্ষিণাঞ্চল থেকে ১৪৯২ হতে ১৬০৯ সালের মধ্যে যে সকল ইহুদিদের বহিষ্কার করা হয়েছে তারা স্পেনের নাগরিক হিসেবে দাবি করতে পারে। এর ফলে আন্দালুসিয়ার মুসলমানগণও তাদের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আবেদন জানিয়েছে।

‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মুসলমানেরা অষ্টম শতক হতে পনের শতক পর্যন্ত আন্দালুসিয়ার শাসক ছিল। মধ্যযুগে সেদেশের শাসক স্পেনের মুসলমান এবং ইহুদিদের তিনটি অপশন দিয়েছে। এ তিনটি অপশন যথাক্রমে দেশ ত্যাগ কর অথবা নিজেদের ধর্ম ত্যাগ করে ক্যাথলিক ধর্ম গ্রহণ কর অথবা তোমাদেরকে হত্যা করা হবে। ঐ সময়ে কিছু মুসলমান ও ইহুদিকে হত্যা করা হয়ে এবং অন্যেরা উত্তর আফ্রিকা এবং উসমানীয় সাম্রাজ্যে পালিয়ে গিয়েছে।
সম্প্রতি স্পেনের বিচার মন্ত্রী আলবার্ট রুয়িজ গ্যালারিডিউন এক বিবৃতিতে জানিয়েছে, স্পেনের ভাষা ও সংস্কৃতির সম্প্রসারণের জন্য ইহুদি সম্প্রদায়রে নিকট (স্পেন) চির ঋণী। এখন থেকে তারা স্প্যানিশ নাগরিকত্বের অধিকার ভোগ করতে পারবে। এখন আন্দালুসিয়ার মুসলমানদের একটাই প্রশ্ন ইসলামি সমৃদ্ধ ঐতিহ্য থাকা সত্ত্বেও কেন তাদেরকে নাগরিকত্বের অধিকার ফিরিয়ে দেওয়া হবে না।
আন্দালুসিয়ার ঐতিহাসিক হেরিটেজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বাইয়ি লুবারিস জানিয়েছেন, স্পেনের সরকারের উচিত মুসলমানদের অধিকার ফিরিয়ে দেওয়া। আর যদি মুসলমানদের অধিকার ফিরিয়ে দেওয়া না হয় তাহলে এ সিদ্ধান্ত বর্ণবাদী এবং নিজের ইচ্ছা মত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বলাবাহুল্য, স্পেনে মুসলমানদের সংখ্যা ১.৬ মিলিয়ন। সেদেশের মোট জনসংখ্যার মধ্যে প্রায় ৩.৪ শতাংশ মুসলমান। কিন্তু এর মধ্যে মাত্র  ৪ লাখ ৬৫ হাজার জন স্পেনের নাগরিক।
1378337

captcha