IQNA

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মুসলিম প্রজন্ম হত্যার নিন্দায় গাজায় বিক্ষোভ

21:45 - February 24, 2014
সংবাদ: 1379492
আন্তর্জাতিক বিভাগ : মসজিদুল আকসার উপর জায়নবাদী সৈন্যদের হামলা ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মুসলিম প্রজন্ম হত্যার নিন্দায় গত শনিবার বিক্ষোভ করেছে গাজার মুসলমানরা।

Ma’an ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সমর্থক এবং ফিলিস্তিনের অপর বিভিন্ন দল এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।
এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারীরা জায়নবাদী ইসরাইলের মোকাবেলায় ফিলিস্তিনী জনগণের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করে।
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের মুখপাত্র ‘খালেদ আল-আযবাত’ এ বিক্ষোভ মিছিলে বক্তৃতাকালে দখলদার ইসরাইলের মসজিদুল আকসা বিরোধী পদক্ষেপের মোকাবিলায় ফিলিস্তিনী ঐক্যকে শক্তিশালী করণের প্রতি গুরুত্বারোপ করেন।
আল-আযবাত এ সময় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে গণহারে মুসলিম হত্যা এবং এ সহিংসতায় ফ্রান্সের সহযোগিতার নিন্দা জানান।
উল্লেখ্য, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সহিংসতা বন্ধের লক্ষ্যে ফ্রান্সের উপর চাপ সৃষ্টির জন্য মুসলিম দেশসমূহের প্রতি তিনি আহবান জানান।

1378504

captcha