IQNA

কাতিফে ‘আলে সৌদ নিপাত যাক’ শ্লোগানে শিয়া মুসলমানেরা

18:32 - February 25, 2014
সংবাদ: 1380042
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের নিরাপত্তা বাহিনী কর্তৃক দুই জন শিয়া মুসলমান শহিদ হওয়া ফলে কাতিফ প্রদেশে সহস্রাধিক মুসলমানেরা ‘আলে সৌদ নিপাত যাক’ শ্লোগানের মধ্য দিয়ে নিজেদের প্রতিবাদ ব্যক্ত করেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতি বার (২০শে ফেব্রুয়ারি) সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর আক্রমনের ফলে কাতিফ প্রদেশের দুই শিয়া যুবক নিহত হয়।
এছাড়াও, ১৯ ফেব্রুয়ারি একটি সৌদি আদালত কাতিফে সরকার বিরোধী বিক্ষোভ করার দায়ে সাত ব্যক্তি ২০ বছর পর্যন্ত কারাদণ্ড  দেয়। অভিযুক্তদের বিরুদ্ভে পেট্রল বোমা তৈরি করে পুলিশের দিকে নিক্ষেপ করারও অভিযোগ আনা হয়েছিল।
মানবাধিকার সংস্থাগুলো সৌদি আদালতের এ রায়ের নিন্দা জানিয়ে তাদেরকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, সৌদি আরবের বিভিন্ন কারাগারে অন্তত ত্রিশ হাজার রাজনৈতিক বন্দি রয়েছেন।
উল্লেখ্য , সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০১১ সালের নভেম্বর মাস থেকে এপর্যন্ত ২০ জন নিহত হয়েছে।
66881

captcha