IQNA

ইসলাম বিরোধী গ্রন্থ নিষেধাজ্ঞার আহ্বানে চেক প্রজাতন্ত্রের মুসলমান

22:53 - February 28, 2014
সংবাদ: 1380941
আন্তর্জাতিক বিভাগ: চেক প্রজাতন্ত্রের মুসলমান ‘ইসলাম ও ইসলাম বিদ্বেষী’ নামক ইসলাম বিরোধী গ্রন্থের নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: লুকাস লুহুতান নামক এক মুরতাদ ব্যক্তি (ধর্মত্যাগী বা পূর্বে ইসলাম ধর্মের অনুসারী ছিল কিন্তু বর্তমানে ধর্ম ত্যাগ করেছে) ‘ইসলাম ও ইসলাম বিদ্বেষী’ নামক ইসলাম বিরোধী গ্রন্থটি লিখেছে।
ইসলাম ও ইসলাম বিদ্বেষী গ্রন্থটি ২০১১ সালে প্রিন্ট হয়েছে। লুহুতান দীর্ঘ ১২ বছর ব্রুনু শহরের মুসলমানদের মধ্যে বসবাস করার পর ইসলাম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ মুরতাদ ব্রুনুর মসজিদ থেকে নথি চুরি করে, ঐ নথিকে তার নিজ গ্রন্থ এবং ওয়েব সাইটে প্রকাশ করেছে।
ইসলামী সেন্টারের পরিচালক ‘ভ্লাদিমির সাঙ্কাল’ এ নথি প্রকাশ এবং মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা পোষণের জন্য লুহুতানের বিরুদ্ধে অভিযোগ করেছে এবং তার বিরুদ্ধে অভিযোগ করেছে।
ইসলাম বিরোধী এ গ্রন্থে মুসলমানদের আকাইদ সম্পর্কে কুটুক্তি উল্লেখ করা হয়েছে। এছাড়াও এ গ্রন্থটিতে মুসলমানদের দৃষ্টিতে গণতন্ত্র ও নারীর অধিকারকে অবমাননা করেছে।
চেক প্রজাতন্ত্রে মোট জনসংখ্যা এক কোটি পঞ্চাশ লাখ এবং ২০১১ সালের জরিপ অনুযায়ী চেক প্রজাতন্ত্রে দুই হাজার মুসলমান বসবার করত।
1379863

captcha