IQNA

জেরুজালেমে ফিলিস্তিনি যুবক ও উগ্র ইহুদিদের সংঘর্ষ

10:12 - March 02, 2014
সংবাদ: 1381666
আন্তর্জাতিক বিভাগ: জেরুজালেমে শুক্রবার (২৮শে ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর ফিলিস্তিনি যুবক ও উগ্র ইহুদিদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফিলিস্তিনি যুবক ও উগ্র ইহুদিদের রক্তক্ষয়ী সংঘর্ষে আল আকসা মসজিদ প্রাঙ্গণে তিন জন ফিলিস্তিনি যুবককে আহত এবং এক জনকে গ্রেফতার করে ইসরাইলি অত্যাচারী বাহিনী।
এছাড়াও, ইসরাইলি অত্যাচারী বাহিনী আল আকসা মসজিদে প্রবেশের বাধা দেওয়ায় সহস্রাধিক ফিলিস্তিনি যুবক মসজিদের প্রবেশদ্বার এবং রাস্তায় জুম্মার নামাজ আদায় করেন।
গত বৃহস্পতিবার রাত (২৭ ফেব্রুয়ারি) হতে ইসরাইলী অত্যাচারী বাহিনী কঠোর নিরাপত্তার মাধ্যমে আল আকসা মসজিদ নিয়ন্ত্রণ করে রেখেছে। বিভিন্ন রাস্তা এবং আল আকসা মসজিদের প্রবেশ পথে চেকপয়েন্টের মাধ্যমে ৫০ বছর বয়সের নীচে পুরুষদের মসজিদে প্রবেশের বাধা সৃষ্টি করে ইসরাইলী অত্যাচারী বাহিনীরা। এর ফলে ফিলিস্তিনি অধিবাসী এবং যুবকরা রাস্তায় নামাজ পরতে বাধ্য হয়।
1381070

captcha