
‘rts.ch’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি আদালত, চরম ইসলাম বিদ্বেষী এবং বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) এর চরিত্র বিকৃত করে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রটি ইউটিউব থেকে সরিয়ে ফেলতে গুগলকে নির্দেশ দিয়েছে। আদালতের রায় মোতাবেক গুগল ইউটিউব থেকে চলচ্চিত্রটি মুছে ফেলে। তবে ইউটিউবের মালিক গুগল এ রায়ের বিরুদ্ধে আপিল করেছে।
গুগল এ রায়ের প্রতিক্রিয়ায় বিচার বিভাগের নিকট পুনরায় অবমাননাকর এ চলচ্চিত্রটি প্রকাশের আহ্বান জানিয়েছে। গুগল বলেছে, এ রায়ের মাধ্যমে নাগরিক এবং ইউটিউবের অধিকার লঙ্ঘন করা হয়েছে!
উল্লেখ্য, চরম ইসলাম বিদ্বেষী এবং বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) এর চরিত্র বিকৃত করে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রটি ইউটিউব থেকে মুছে ফেলার এ রায় উক্ত চলচ্চিত্রের অভিনেত্রী সিনডি লী গার্সিয় অভিযোগের ফলে প্রদান করা হয়েছে।