IQNA

‘আসকারিন’ মসজিদ ধ্বংসের হুমকি দিয়েছে আলে খলিফা

17:00 - March 04, 2014
সংবাদ: 1383039
আন্তর্জাতিক বিভাগ: বাহরাইনের ‘কারযাকান’ গ্রামের আসকারিন মসজিদ ধ্বংসের হুমকি দিয়েছে আলে খলিফা।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বাহরাইনের হিউম্যান রাইটস ওয়াচ সংস্থার কর্মকর্তা মিয়ছাম সালমান, সেদেশের ধর্মীয় মন্ত্রণালয় এবং ইসলামি সংস্থা কর্তৃক আসকারিন মসজিদ ধ্বংসের হুমকির সমালোচনা করেছেন।
সালমান বলেছেন: আলে খলিফা শাসক ২০১১ সালে জরুরি আইন বাস্তবায়নের ক্ষেত্রে ৩৮টি মসজিদ ধ্বংস করেছে। ধ্বংস প্রাপ্ত এসকল মসজিদ পুনর্নির্মাণের দ্বিমত পোষণ করছে এবং বর্তমানে ‘আসকারিন’ মসজিদ ধ্বংসের হুমকি দিয়েছে। এছাড়াও আল বারবুরা গ্রামের ৭০ বছর পুরাতন মসজিদ ভেঙ্গে পার্ক করার সিদ্ধান্ত নিয়েছে।
সালমান আরও জানান: দুর্ভাগ্যবশত অত্যাচারী শাসক অনেক এলাকায় মসজিদ ধ্বংস করেছে এবং সে সকল এলাকায় এবাদতের জন্য কোন মসজিদই নেই।
১৮ ধারার আন্তর্জাতিক নাগরিক এবং রাজনৈতিক অধিকারের চুক্তি অনুযায়ী, প্রত্যেক ব্যক্তিই তাদের নিজ ধর্ম প্রচার করার অধিকার রয়েছে এবং তাদের ধর্মীয় অনুষ্ঠানকে প্রকাশ্যে পালন করতে পারবে।
সর্বশেষে সালমান জানান: আলে খলিফার এটা জানা প্রয়োজন যে, মসজিদের এক মিটার জমির সঙ্গে সাধারণ ১০০০ মিটার জমি পরিবর্তন যোগ্য নয়।
1571348

captcha