IQNA

পাকিস্তানের জাতীয় কুরআন প্রতিযোগিতা

17:23 - March 04, 2014
সংবাদ: 1383044
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইমাম হুসাইন (আ.)-এর মাযারের পক্ষ থেকে ‘কাউসার’ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সোমবার (৩য় মার্চ) জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: চতুর্থতম আন্তর্জাতিক সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে ইমাম হুসাইন (আ.)-এর মাযারের পক্ষ থেকে ‘কাউসার’ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায়  এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় কুরআন প্রতিযোগিতায় পাকিস্তানের বিভিন্ন শহর হতে ২০ বছরের নীচে ১৫ জন ক্বারি উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মান সম্পন্ন বিচারক মণ্ডলী এ প্রতিযোগিতার তত্ত্বাবধানে ছিল।
প্রতিযোগিতার বিচারকমণ্ডলী জানিয়েছেন: চতুর্থতম আন্তর্জাতিক সাংস্কৃতিক সপ্তাহের সমাপনি অনুষ্ঠানে এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে।
বলাবাহুল্য, চতুর্থতম আন্তর্জাতিক সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে কয়েক দিনের মধ্যে কুরআন হেফজ, আহলে বায়েতের শানে কবিতা এবং মর্সিয়া পাঠের আলোকে বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
1382749

captcha