
ফিতু ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : তাকফিরী চিন্তাধারাসহ অন্য যে সকল অপরাধ মিশ্রিত চিন্তাধারা -যা মুসলমান বা অন্যদের বিরুদ্ধে করা হয়- ইসলাম ধর্ম বহির্ভূত এবং এর সাথে কোন সম্পর্ক ইসলামের নেই।
তিনি বলেন : ইসলাম মাতৃভূমি রক্ষাকে ফরজ করেছে। আর যারা মাতৃভূমি রক্ষার্থে প্রাণ হারায় তারা আল্লাহর রাস্তায় শহীদ হিসেবে বিবেচিত।
তার সংযোজন : মাতৃভূমি রক্ষা বলতে শুধু বিদেশী শত্রুদের হাত থেকে দেশ রক্ষা বোঝায় না বরং ধ্বংসাত্মক সকল প্রকার চিন্তা ও তত্পরতার বিরুদ্ধে অবস্থান নেয়াও এর অন্তর্ভুক্ত।
আব্দুল আতী সহিংস কর্মকাণ্ড এবং সাধার মানুষের মাঝে ত্রাস সৃষ্টিকে হারাম ঘোষণা করেছে ইসলাম –এ কথা উল্লেখ করে বলেন : দেশের অভ্যন্তরিন গোপন তথ্যকে ফাঁস করা এবং দেশের শত্রু ও শুভাকাঙ্খি নয় এমন কারো সাথে সহযোগিতা করা উচিত নয়। সকল জনগণের উচিত দেশ রক্ষার্থে সর্বাত্মক চেষ্টা চালানো এবং শত্রুদের হুমকি দূর করতে পরস্পরের সহযোগিতা করা।# 1382106