
Alwihdainfo ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জাতিসংঘের জরুরী ত্রাণ সহায়তা বিষয়ক সমন্বয়কারী ভ্যালেরি আমোস মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুয়ী’র পরিস্থিতির উপর একটি প্রতিবেদন পেশ করে উল্লেখ করেছেন যে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানীতে মাত্র ১ হাজার মুসলমান অবশিষ্ট রয়েছে।
তিনি বলেন : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সহিংসতা শুরু থেকে এ নাগাদ সাড়ে ছয় লাখ মুসলিম গৃহহারা হয়েছে অথবা বাড়ী ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
উগ্র খ্রিষ্টানদের হামলার হাত থেকে বাঁচতে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছে বাঙ্গুয়ী’র মুসলমানরা –এ কথা উল্লেখ করে জাতিসংঘের জরুরী ত্রাণ সহায়তা বিষয়ক সমন্বয়কারী আরো জানান : ইতিপূর্বে এ শহরে ১ লক্ষ ৪০ হাজার মুসলমান বাস করতো। কিন্তু খ্রিষ্টান সশস্ত্র ব্যক্তিদের হামলায় মুসলমানরা পার্শ্ববর্তী বিভিন্ন শহর বা দেশে আশ্রয় নিয়েছে। বর্তমানে রাজধানী মাত্র ১ হাজার মুসলমান অবশিষ্ট রয়েছে।
তিনি বলেন : আমাদের ধারণা অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ সংখ্যা ৯ শ’র নীচে নেমে আসবে। আর এর মাধ্যমে বাঙ্গুয়ী’র নাজুক পরিস্থিতির বিষয়টি স্পষ্ট হয়।
বর্তমান প্রেক্ষাপটে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তি রক্ষা এবং সহিংসতা বন্ধের লক্ষ্যে আন্তর্জাতিক সৈন্য প্রেরণের প্রয়োজন ব্যাপকভাবে দেখা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।#1384353