
Katibin ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামি ভীতি ও ইসলাম বিরোধী পদক্ষেপ বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে প্যারিসের মুসলমানদের সমাবেশের সমসময় এ দেশের দ্বিতীয় বৃহত্তম শহরের মুসলমানরাও সমবেত হয়ে হিজাব বিরোধী সরকারি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। ইসলামভীতি ও বর্ণবাদ বিরোধী কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশ আগামী শনিবার হিজাব নিষিদ্ধ করণ আইন জারী’র দশ বছর পূর্তী উপলক্ষে অনুষ্ঠিত হবে। এ সমাবেশে অংশগ্রহণকারী মুসলমানরা, প্যারিস সমাবেশে অংশগ্রহণকারী দ্বীনি ভাইদের প্রতি সমর্থন জানাবে, যারা পশ্চিমা দেশসমূহের ইসলাম বিরোধী নীতি এবং সন্ত্রাসবাদ দমনের অজুহাতে ইসলামি দেশসমূহে হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমবেত হতে যাচ্ছে।#