
‘CTV News’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘বিজ্ঞানের বাদশাহ’ নামক প্রদর্শনী ৮ম মার্চে শুরু হয়েছে। এ প্রদর্শনীতে সপ্তম থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত ইসলামী বিশ্বের বৈজ্ঞানিক সাফল্য তুলে ধরা হয়েছে।
উক্ত প্রদর্শনীতে মোট ৯টি বিভাগ তথা বাতাস ও মহাকাশ, ইসলামী জ্যোতির্বিজ্ঞান, গণিত, শিল্প ও আর্কিটেকচার পদার্থবিজ্ঞান সহ অন্যান্য ইসলামিক বিষয় ও মুসলিম সাফল্য সমূহ দর্শনার্থীদের সম্মুখে উপস্থাপন করা হয়েছে।
অন্টারিও সায়েন্স সেন্টারের প্রধান ‘লুসলুই লুইস’ বলেন: উক্ত প্রদর্শনীতে সকল বয়সের দর্শনার্থীরা ইসলামি বিশ্বের বিভিন্ন শতাব্দীর মুসলিম বৈজ্ঞানিক সাফল্য সমূহের সঙ্গে পরিচিত হবেন।
1384451