IQNA

হিজাব অবমাননা করার ফলে বহিষ্কৃত করা হল লন্ডনের রাজনীতিবিদকে

16:32 - March 12, 2014
সংবাদ: 1386565
আন্তর্জাতিক বিভাগ: মুসলমান নারীদের হিজাবের অবমাননা করার জন্য ব্রিটিশ রক্ষণশীল দলের রাজনীতিবিদ ক্রিস ইউহান্ডিজকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে।

‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ব্রিটিশ রক্ষণশীল দলের সদস্য ক্রিস ইউহান্ডিজ ফেসবুকে নিজের ব্যক্তিগত পৃষ্ঠায় হিজাবী নারীদের অবমাননা করা ফলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ইসলাম বিদ্বেষী এ রাজনীতিবিদ ময়লার ব্যাগের সঙ্গে মুসলমান নারীদের বোরখার তুলনা করেছে।
গ্রিক বংশোদ্ভূত ইউহান্ডিজ এই মানহানিকর বিবৃতিটি তার ফেসবুক প্রোফাইলে পোষ্ট করেছিল।
তিনি ২০০৬ সালে, ২৬ বছর বয়সে রক্ষণশীল পার্টির সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হন এবং এখন মুসলিম মহিলাদের বিরুদ্ধে মানহানিকর বিবৃতি দেয়ার কারণে এক বছরের জন্য তার কাজ থেকে বহিষ্কৃত হয়েছেন।
1384804

captcha