IQNA

বাহরাইনে জাফরী ফিকাহ চর্চার উপর নিষেধাজ্ঞা আরোপ

10:40 - March 13, 2014
সংবাদ: 1386627
আন্তর্জাতিক বিভাগ : বাহরাইনের মানবাধিকার সংস্থার ধর্ম স্বাধীনতা বিষয়ক বিভাগের প্রধান জানিয়েছেন, বাহরাইনের সরকারি ও বেসরকারি স্কুলে জাফরী ফিকাহ চর্চার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : শেইখ মাইসাম সালমান বলেছেন, স্কুলে জাফরি ফিকাহ চর্চার উপর নিষেধাজ্ঞা আরোপ আন্তর্জাতিক মানবাধিকার, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা ভিত্তিক চুক্তি পরপন্থী।
শাইখ মাইসাম সালমান গত মঙ্গলবার ১১ মার্চ জাতিসংঘের এক সভায় বক্তৃতাকালে বাহরাইনের শিক্ষা ব্যবস্থায় সাম্প্রদায়িক বৈষম্যের বিষয়টি তুলে ধরে বলেন : শিক্ষা বৈষম্যের বিষয়ে আন্তর্জাতিক চুক্তিসমূহের প্রতি গুরুত্ব প্রদান করা উচিত বাহরাইন সরকারের। বর্তমানে সকল শিক্ষা কেন্দ্রে বৈষম্যের বিষয়টি প্রসার লাভ করছে।
আলে খলিফা সরকার জাফরি মাযহাবের অনুসারীদের শিক্ষা বিষয়ক অধিকার লঙ্ঘনের জন্য এ কৌশল অবলম্বন করেছে বলে তিনি জানান।
তিনি বলেন : স্বৈরাচারী আলে খলিফা সরকার শিয়া নাগরিকদের শিক্ষাবৃত্তি থেকে বঞ্চিত করার পাশাপাশি উচ্চতর শিক্ষা অর্জনে শিয়া ছাত্রদেরকে আর্থিক সহযোগিতা প্রদান না করার জন্য বিভিন্ন বেসরকারি সংস্থাকে নির্দেশ দেওয়া হয়।
এ সময় তিনি জাফরি মাযহাবের অনুসারীদেরকে তাদের ফিকাহ চর্চার অধিকার প্রদানের প্রতি গুরুত্বারোপ করেন।# 1386550

captcha