
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হযরত মুহাম্মাদ (সা.) হতে বর্ণিত ‘أشراف امتی؛ حملة القرآن’ ‘আমার উম্মতগণের সম্মানীয় ব্যক্তিগণ পবিত্র কুরআনের ধারক’ হদীসের ধারাবাহিকতায় উক্ত কুরআনিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
হযরত আব্বাস (আ.) এর পবিত্র মাযারের উদ্যোগে নির্মিত নারীদের জন্য কুরআনিক কেন্দ্রে কুরআন প্রশিক্ষণ ব্যতীত ইসলামিক উসুল, আখলাক এবং আহকাম প্রশিক্ষণ দেওয়া হবে।
হযরত আব্বাস (আ.) এর মাযারের মেধা ও সাংস্কৃতিক বিভাগের পরিচালক ‘সায়্যেদ আকিল আব্দুল হুসাইন আল ইয়াসের’ বলেন: উক্ত কেন্দ্র নারীদের শিক্ষা বিস্তারের লক্ষে কাজ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে কুরআন শিক্ষা বিস্তারের জন্য প্রস্তুত করবে। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তিনটি বিভাগে শিক্ষা প্রদান করা হবে। প্রাথমিক পর্যায়ে কুরআন তেলাওয়াত, সকল নিয়ম সহকারে কুরআন তেলাওয়াত এবং তাফসির।
তিনি শেষপ্রান্তে বলেন: তিন বছর ছয় মাসে উক্ত তিন বিভাগে শিক্ষা প্রদান কোর্স শেষ করা হবে এবং কোর্স শেষে সকলকে আল কাফিল কুরআনিক সেন্টারের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।
1386204