IQNA

মালয়েশিয়ায় ‘ইসলামী ঐতিহ্য’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে

20:22 - March 14, 2014
সংবাদ: 1386867
আন্তর্জাতিক বিভাগ: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ‘ইসলামী আর্থিক ও ঐতিহ্য পরিকল্পনা’র আলোকে ১৭ ও ১৮ই মার্চে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

‘IINA’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মালয়েশিয়ার ‘আল ফালাহ’ পরামর্শ সংস্থার সহোযগিতায় বিভিন্ন ইসলামী দেশের আর্থিক ফান্ড ও ইসলামী ঐতিহ্য পরিচালনা করার পদ্ধতির নতুন অভিজ্ঞতা সমুহের বিবরণ প্রদানের উদ্দেশ্যে  ‘ইসলামী আর্থিক ও ঐতিহ্য পরিকল্পনা’ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইসলামী তহবিল ব্যবস্থাপনা, ইসলামী বিনিয়োগ, অর্থিক ও সংস্কৃতি সংকটে সঠিক ব্যবস্থাপনা, ইসলামী বীমা, স্থাবর সম্পত্তি পুনরায় সংগ্রহ, ইসলামী দেশে অবসর বীমা প্রদানের পরিকল্পনা এবং ইসলামী দেশ সমূহে অর্থিক ও সংস্কৃতি সম্প্রসার সহ অন্যান্য বিষয় সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
1386605

captcha