IQNA

সৌদি কর্তৃপক্ষ ইসলামী ঐতিহ্য হিসেবে ‘চটি জুতা’ নির্বাচন করল!

23:42 - March 16, 2014
সংবাদ: 1387888
আন্তর্জাতিক বিভাগ: যখন সৌদি কর্তৃপক্ষ বিভিন্ন ইসলামী ঐতিহ্য ধ্বংস করছে, তখন ইসলামী নিদর্শন হিসেবে ‘মালেক আব্দুল আজিজের’ চটি জুতা ‘আল জানাদারিয়া’ যাদুঘরে রাখা হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইনকা’র রিপোর্ট: সম্প্রতি সৌদি আরবের এক সংবাদপত্রের সম্পাদক ‘সুলতান আল জুফি’ বিবৃতিতে লিখেছে, মালেক আব্দুল আজিজের চটি জুতা থেকে তার চোখের অশ্রু প্রবাহিত হয়েছে।
তিনি এ বিবৃতিতে উল্লেখ করেছে: ‘আমি দীর্ঘ সময় ধরে মালেক আব্দুল আজিজের চটি জুতার সামনে দাঁড়িয়েছিলাম এবং নীরবে চোখের অশ্রু ঝরিয়েছি।
সৌদি কর্তৃপক্ষের নিকট মালেক আব্দুল আজিজের চটি জুতা অতি মূল্যবান হয়েছে। অথচ মসজিদুল হারাম উন্নয়নের অজুহাতে মসজিদুল হারামের আশেপাশের অনেক ইসলামি ঐতিহ্য ধ্বংস করছে সৌদি কর্তৃপক্ষ। এদিকে বিন লাদেন কোম্পানি মসজিদুল হারাম বিস্তার প্রকল্পের দায়ভার গ্রহণ করেছে। পবিত্র কাবা-ঘর সংলগ্ন মসজিদুল হারামের পাশে একটি উঁচু ভূমিতে বিশ্বনবী (সা.)’র জন্মের পবিত্র স্থানটির ওপরে রয়েছে একটি লাইব্রেরি। এই লাইব্রেরিটি নির্মাণ করা হয়েছিল এমন একটি ঘরের ওপর যেখানে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী (সা.)। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বিশ্বনবী (সা.)’র জন্মস্থানের ওপর নির্মিত উক্ত লাইব্রেরিটি ভেঙ্গে ফেলবে বিন লাদেন কোম্পানি।
সৌদি কর্তৃপক্ষ ওয়াহাবিদের অনুসরণ করে হযরত মুহাম্মাদ (সা.) এর অন্তর্ভুক্ত বহু ইসলামী ঐতিহ্য ধ্বংস করছে। ওয়াহাবিরা হযরত মুহাম্মাদ (সা.) ও তাঁর আহলে বায়েত (আ.) মাযার জিয়ারতকে হারাম এবং বিদয়াত মনে করে এবং হযরত মুহাম্মাদ (সা.) এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে সকল প্রকার উৎসব অনুষ্ঠান পালনের বাধা প্রয়োগ করে।
1387633

captcha