IQNA

সাইপ্রাসে ইসলাম ধর্ম শিক্ষার উপর নিষেধাজ্ঞা আরোপ

13:04 - March 23, 2014
সংবাদ: 1389202
আন্তর্জাতিক বিভাগ : সাইপ্রাস সংসদের শিক্ষা পরিষদ পাঠ্যপুস্তক থেকে ইসলাম ধর্ম বিষয়ক অধ্যায় সরিয়ে দেয়ার অনুমোদন দিয়েছে।

ইসলাম আল-ইয়াওমে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : এর পাশাপাশি গত সেপ্টেম্বর মাসে উদ্বোধন হওয়া উসুলে দ্বীন কলেজের তত্পরতার বন্ধ করা সংক্রান্ত বিল পাশ করা হয়েছে ঐ অধিবেশনে।
সংসদীয় ঐ অধিবেশনে ১৬৬ জন প্রতিনিধি এবং ১২০ জন পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন বিলে পরিবর্তন আনার পাশাপাশি ১১ বছর পর্যন্ত শিক্ষাগ্রহণকে বাধ্যতামূলক করা হয়েছে।
সাইপ্রাসের মোট জনসংখ্যার বিরাট একটি অংশ মুসলমান হওয় সত্ত্বেও কম্যুনিষ্টপন্থী সরকার গঠনের লক্ষ্যে এ পদক্ষেপ গৃহীত হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালে সাইপ্রাসের টিচার্স ইউনিয়ন স্কুলে কুরআন শিক্ষার বিরোধিতা করেছিল।#1389054

captcha