
‘Islam.ru’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সেন্ট গ্যালন শহরের স্কুল কর্তৃপক্ষ কর্তৃক হিজাব নিষেধাজ্ঞা আরোপ হওয়ার পর এক মুসলিম পরিবার এ কর্মকে ধর্মীয় বৈষম্য হিসেবে অভিহিত করে আদালতে অভিযোগ করেছে। এ পরিবারের একটি মেয়ে হিজাব ব্যবহারের জন্য তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে।
গ্যালন শহরের স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে: স্কুল ইউনিফর্ম নির্ধারণের জন্য স্কুল কর্তৃপক্ষের পূর্ণ ক্ষমতা রয়েছে এবং এজন্যই হিজাব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এমতাবস্থায় এ মুসলিম পরিবার আদালতের নির্দেশের জন্য অপেক্ষায় রয়েছে।
সুইজারল্যান্ডে মোট জনসংখ্যা ৮০ লক্ষ এবং এর মধ্যে প্রায় ৫ লক্ষ মুসলিম অধিবাসী। সে দেশে মোটা ১৬০টি মসজিদ রয়েছে, এর মধ্যে মাত্র ৪টি মসজিদের মিনার রয়েছে। এসকল মসজিদ থেকে আযান প্রদানের কোন অধিকার মুসলমানদের নেই। অধিকাংশ মসজিদ গুলো পরিত্যক্ত কারখানা ও গুদামে নির্মাণ করা হয়েছে। ডানপন্থী দলগুলোর প্রচেষ্টায় ২০০৯ সালে মসজিদের মিনার নির্মাণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
1389520