
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সিরিয়ার সরকারের বিরুদ্ধে লড়াইরত আলকায়দার সংশ্লিষ্ট আই এস আই এল-এর সন্ত্রাসীরা হযরত আম্মার বিন ইয়াসির (রা.) এবং হযরত ওয়াইস কারনি (রা.)-এর পবিত্র মাযারের সামনে দু’টি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাদের মাযার ধ্বংস করে দিয়েছে।
বিশ্বনবী (সা.)'র দুই বিখ্যাত প্রিয় সাহাবি হযরত আম্মার বিন ইয়াসির (রা.) ও হযরত ওয়াইস কারনি (রা.) ছিলেন আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.)’রও অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী।
ওয়াহাবি-তাকফিরি সন্ত্রাসীরা প্রায়ই মহানবী (সা.)'র সাহাবিদের পবিত্র মাজারগুলোসহ বিশ্বনবী (সা.)'র পবিত্র আহলে বাইত (আ.) ও নবীবংশের সদস্যদের পবিত্র মাজারে হামলা চালিয়ে আসছে। তারা এর আগে সিরিয়ায় রাজধানী দামেস্কের কাছে বিশ্বনবী (সা.)’র সাহাবী ও আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.)’র অন্যতম সেনাপতি শহীদ হুজর ইবনে উদাই আল কিন্দি (রা.)-র মাজার ভেঙে দিয়েছে এবং কবর খুঁড়ে তাঁর অক্ষত ও রক্তমাখা লাশ চুরি করে অন্যত্র সরিয়ে নিয়েছে।
1389527